আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : দুই ঘন্টার ব্যবধানে পাকিস্তানে দু’জন শিয়া মুসলিম ওয়াহাবী সন্ত্রাসীদের হাতে শহীদ হয়েছেন।
শিয়া চিকিত্সকের শাহাদাত
গতকাল –মঙ্গলবার ২২শে জানুয়ারী- স্থানীয় সময় বিকাল ৬ টায় লাশকারে ঝাংভি সন্ত্রাসীদের হামলা শহীদ হয়েছেন আরো একজন চিকিত্সক।
চক্ষু বিশেষজ্ঞ ‘ড. শাহনেওয়াজ আলী আখুন্দযাদেহ’ পেশোয়ার শহরে কিস্সা খানী বাজারে তার চেম্বারে সন্ত্রাসীদের হামলায় শহীদ হন।
ড. শাহনেওয়াজের চাচাও জাফারিয়া মুভমেন্টের সাধারণ সম্পাদক ২০০০ সালের ২৩শে নভেম্বর পাকিস্তানের ওয়াহাবী সন্ত্রাসীদের হামলায় শহীদ হয়েছিলেন।
এদিকে স্থানীয় সময় রাত ৮টায় ড. শাহনাওয়াজের শাহাদাতের ২ ঘন্টার ব্যবধানে পাকিস্তানে আরো একজন শিয়া মুসলিম শহীদ হয়েছেন।
রেজা হুসাইনের পুত্র হাবিব আলী করাচারীর কাহারাদার নয়া আবাদ এলাকার কাহদা বাজারে সালাফী সন্ত্রাসীদের হামলায় শহীদ হয়েছেন।
আরো এক চিকিত্সকের শাহাদাত
একইদিনে স্থানীয় সময় রাত ১০টার দিকে ‘সিন্ধ সরকারী হাসপাতালে’র পরিচালক ড. হাসান আলম শহীদ হয়েছেন। কর্মস্থল থেকে বাড়ী ফেরার পথে ‘নিউ করাচী’ অঞ্চলে সিপাহে সাহাবা সন্ত্রাসী দলের স্নাইপার রাইফেলধারী সন্ত্রাসীর হামলার শিকার হয়ে তিনি শাহাদাত বরণ করেন।#